ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় বেপরোয়া ট্রাকচালকের তাণ্ডব, গণপিটুনিতে চালকের মৃত্যু মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যু, তিন মাসের শিশুসন্তান এতিম বোয়ালমারীতে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা মাওলানা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা মাওলানা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

#

মোহাব্বত মুন্সি

০১ মে, ২০২৬,  3:52 PM

news image

ফরিদপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং সাবেক ফরিদপুর জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেনের জানাযা ও দাফন বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে।

           ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামুখী সিঙ্গাডাত গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাযায় সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

          জানাযায় অংশগ্রহণকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় অনেকেই তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে তাকে একজন নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান নেতা হিসেবে অভিহিত করেন।

         উল্লেখ্য, মাওলানা দেলোয়ার হোসেন ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি প্রায় ১৮ বছর ফরিদপুর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, মজলিসে শূরা সদস্য এবং ফরিদপুর অঞ্চলের সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক