ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় বেপরোয়া ট্রাকচালকের তাণ্ডব, গণপিটুনিতে চালকের মৃত্যু মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যু, তিন মাসের শিশুসন্তান এতিম বোয়ালমারীতে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা মাওলানা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

#

ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর, ২০২৫,  12:36 PM

news image

আব্দুল মতিন মুন্সী  :     ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন গুরতর আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা - খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত হয়নি বলে পুলিশ জানিয়েছে।


স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরতর আহত হয়েছেন।

হতাহতেরা সকলেই অ্যাম্বুলেন্সোর যাত্রী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।


বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দূর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক