ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় বেপরোয়া ট্রাকচালকের তাণ্ডব, গণপিটুনিতে চালকের মৃত্যু মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যু, তিন মাসের শিশুসন্তান এতিম বোয়ালমারীতে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা মাওলানা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

বোয়ালমারীতে গ্রাম পুলিশের কমিটি গঠন ‎সভাপতি কাঞ্চন খালাসী সম্পাদক উজ্জ্বল মীর

#

তৈয়বুর রহমান কিশোর ‎বোয়ালমারী, ফরিদপুর

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:10 PM

news image

 ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার (১৩ সেপ্টেম্বর)  সকালে গ্রাম পুলিশদের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে পরমেশ্বদী ইউনিয়নের কর্মরত দফাদার মো. কাঞ্চন খালাসীকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ময়না ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ মো. উজ্জ্বল মীরকে। আগামী ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়। বোয়ালমারী উপজেলায় মোট গ্রাম পুলিশ রয়েছেন ৯০ জন, দফাদার রয়েছে ১০জন।

‎শনিবার সকালে সাতৈর ইউনিয়ন পরিষদে কমিটি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় গ্রাম পুলিশ নুরুল ইসলাম (মহম্মদ আলীর) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম (মিন্টু)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সেলিম বিশ্বাস, পরমেশ্বদী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাফর মোল্যা, সাতৈর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম রিপন, ময়না ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মহিদুল ইসলাম।



logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক