ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
আলফাডাঙ্গায় এতিম মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি আলফাডাঙ্গায় রিপোর্টার্স ইউনিটি'র দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা বোয়ালমারীতে পাটখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোক ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: নিহত ৫ জনের মধ্যে চারজনই এক পরিবারের আলফাডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান

বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

আব্দুল মতিন মুন্সি

৩১ মে, ২০২৬,  2:59 PM

news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩০ মে) বিকাল ৪টায় বোয়ালমারী বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসিবুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হুসাইন।


এসময় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিদ হোসেন দুলাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম সম্রাট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ খান রাব্বিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।


আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক