ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় বেপরোয়া ট্রাকচালকের তাণ্ডব, গণপিটুনিতে চালকের মৃত্যু মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যু, তিন মাসের শিশুসন্তান এতিম বোয়ালমারীতে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা মাওলানা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬,  10:53 AM

news image

ইরানের বন্দরগুলোতে অবরোধ ‘অনির্দিষ্টকাল’ ধরে চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন।

মিলার মার্কিন সম্প্রচার মাধ্যমটিকে বলেন, ট্রাম্প ‘শান্তির মানুষ’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে: ‘যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করা যাবে না এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।’

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রমিলার বলেন, ‘একটি সামরিক অভিযানে তাদের (ইরানের) জ্বালানি অবকাঠামো বহু বছরের জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র তা করতে চায় না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায়, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সঠিক পথ বেছে নেবে। তবে ইরান যদি ভুল পথ বেছে নেয়, তবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

সূত্র:

আল জাজিরা

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক