ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

#

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল, ২০২৬,  7:07 PM

news image

নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে মোল্লা গ্রুপ ও তালুকদার গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গ্রাম গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা আর তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন সলেমান ও রবি তালুকদার। শনিবার দুই পক্ষের লোকজন মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০


এ ঘটনায় দুই পক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জাগো নিউজকে বলেন, নগরকান্দার বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গ্রাম গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক