ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি দোলনকে ঘিরে উত্তপ্ত ফরিদপুর-১ আসন জনগণের ক্ষোভ চরমে, ‘ঝাড়ু মিছিলের’ প্রস্তুতির হুঁশিয়ারি

#

আব্দুল মতিন মুন্সি

১৩ ডিসেম্বর, ২০২৫,  5:50 PM

news image

আব্দুল মতিন মুন্সী 


ফরিদপুর-১ আসনে রাজনৈতিক অঙ্গন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। তার বিরুদ্ধে আলোচিত আড়াই হাজার কোটি টাকা পাচারের মামলার বিষয়টি নতুন করে সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আরও গভীর হয়েছে। স্থানীয়দের অভিযোগ—একাধিক বিতর্কের পরও দোলন রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন এবং নিজ অবস্থান শক্ত করতে তৎপর।


স্থানীয়দের দাবি, বিগত সময়ে নানা ভয়ভীতি, দুঃশাসন ও ক্ষমতার প্রভাব খাটানো দেখে মানুষ ক্ষুব্ধ। ফরিদপুর-১ আসনের ভুক্তভোগীরা বলছেন—“আমাদের উপর যে নির্যাতন হয়েছে, তা আর মেনে নেব না। ফ্যাসিস্টদের প্রভাব এবার গণতান্ত্রিক শক্তি প্রতিরোধ করবে।”


এলাকার জনগণ আরও জানান, সাধারণ ভোটারদের ঘরে ঘরে এখন পরিবর্তনের সুর। অনেকেই বলেন,

“দোলনসহ যারা জনগণের ক্ষতি করে সুবিধা ভোগ করেছে, তাদের বিরুদ্ধে জনগণ এবার ঐক্যবদ্ধ। সময় এলে ঝাড়ু হাতে অন্যায়ের জবাব দেবে ইনশাআল্লাহ।”


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দোলনকে ঘিরে বিস্তর বিতর্ক এবং দুর্নীতির মামলার আলোচনায় ফরিদপুর-১ আসনটি বর্তমানে সবচেয়ে ‘হাই-ভোল্টেজ’ এলাকায় পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।


অনেকে মনে করছেন, দীর্ঘদিনের অস্থিরতা, পক্ষপাতমূলক আচরণ ও প্রশাসনিক চাপের কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে আছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশই হচ্ছে গণমানুষের প্রতিবাদী অবস্থান।


অপরদিকে, স্থানীয় বিএনপি, বিরোধী দল ও নতুন প্রজন্মের তরুণ ভোটাররা দোলনের রাজনীতির বিরুদ্ধে আরও সংগঠিত হচ্ছে বলে জানা গেছে। তাদের অভিযোগ, জনগণের স্বার্থ উপেক্ষা করে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যা এলাকার শান্তি ও উন্নয়নের পথে বাধা তৈরি করছে।


ফরিদপুর-১ আসনের ভোটারদের প্রত্যাশা—আগামী দিনে স্বচ্ছ, সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্ব দেখতে চান তারা। এলাকাবাসীর মন্তব্য—“জনগণ কখনোই অন্যায় ক্ষমতার দম্ভকে প্রশ্রয় দেয় না।”


এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায়, আসন্ন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে দোলন ইস্যু বড় ভূমিকা রাখতে পারে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক