ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনসিপিসহ ৩ দলের নতুন জোট গঠন

#

ডেস্ক রিপোর্ট

০৮ ডিসেম্বর, ২০২৫,  1:34 PM

news image

এ এস এম রহমাতুল্লাহঃ 

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৩ দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এনসিপি ছাড়াও জোটে থাকা অপর দু’টি দল হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি।


রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এই জোটের ঘোষণা দেন।


নাহিদ ইসলাম জানান, এই জোট কেবল নির্বাচনি জোট নয়, রাজনৈতিক জোট। গণ-অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এই জোট কাজ করবে। জোটে অন্তর্ভুক্ত হতে আরও কিছু সংগঠন, দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলমান আছে।


তিনি বলেন, নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এজন্যই এই রাজনৈতিক জোট। কেবল ভোটের জন্য এই জোট নয়। এ সময় গায়ের জোরে নির্বাচন বা ধর্মের নামে বিভ্রান্ত করার প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।


logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক