ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

#

নিমাত উল্লাহ

১৩ মে, ২০২৬,  6:26 PM

news image


ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ ৬৭ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় বাড়িয়ে ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন এই মূল্য ঘোষণা করেন।

সভায় নির্ধারিত দাম অনুযায়ী, সারাদেশে খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদুল আজহার সময় দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়। এই বিপুল পরিমাণ পশুর চামড়া দেশের চামড়া শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সংগৃহীত চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সরকারি খরচে সারাদেশে লবণ পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ কাজে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলেও জানান তিনি।

চামড়া খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় এ খাতে কিছুটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। তবে খাতটিকে আরও আধুনিক ও উন্নত করা গেলে ভবিষ্যতে চামড়ার দাম আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, প্রয়োজন মনে করলে সরকার কিছু সময়ের জন্য ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতি দিতে পারে। তবে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

কোরবানির চামড়া যাতে কোনোভাবেই দেশের বাইরে পাচার হতে না পারে, সে জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক