ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৬,  5:24 PM

news image

আল-হেলাল রিপোর্ট : বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকাআপে থাকা আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা(১৫) ও মোছা মোল্লা(৩০) এছাড়া অজ্ঞাত পরিচয় এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরতে ছিলেন। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে আসলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক