ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে রাস্তা উন্নয়নের বিটুমিন লুট, ৪০ ড্রাম উধাও

#

ডেস্ক রিপোর্ট

১৩ ডিসেম্বর, ২০২৫,  10:05 AM

news image

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে কেয়ারটেকারকে বেঁধে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরের দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক উন্নয়নের বিটুমিনের মূল্য প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে মেসার্স বিল্লাহ কনস্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, পৌরসভার সড়ক উন্নয়ন নির্মাণের জন্য রাখা ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিংয়ের নিকট রাখা হয়। ভোররাতের দিকে ডাকাতদল একটি ট্রাক নিয়ে এসে কেয়ারটেকারকে বেধে ৪০টি ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে চলে যায়। মোবাইলে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে কেয়ারটেকার রাজ্জাককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোয়া যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার করা সম্ভব হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক