ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বোয়ালমারীতে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে কুমিল্লার দাউদকান্দির মো. ইব্রাহিম হিসেবে শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৫,  10:27 AM

news image

আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাঁকি রামচন্দ্রপুর ব্রিজের পাশ থেকে শনিবার (২২ নভেম্বর) বিকেল তিনটার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লা/শ উ/দ্ধা/র করে পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা পরিচয়হীন থাকার পর অবশেষে মিলেছে লা/শটির পরিচয়।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের নিশ্চিত তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩২)। তার পিতা আব্দুর রহিম। বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের ভূইয়া বাড়ি গ্রামে।

শনাক্তের পর ইব্রাহিমের স্বজনরা জানান, তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তারা বোয়ালমারী থানায় যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

এর আগে শনিবার দুপুরে পথচারীরা মহাসড়কের পাশে ঝোপের ভেতর লা/শটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লা/শ উ/দ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ন্যাশনাল আইডি বা অন্য কোনো পরিচয়পত্র না থাকায় প্রথমে লা/শটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে নির্দিষ্ট শারীরিক বর্ণনা ও পোশাকের বিবরণ দেখে পরিবার নিশ্চিত করে যে লা/শটি ইব্রাহিমের।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলের অবস্থান ও লা/শে থাকা আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দূরবর্তী কোনো এলাকা থেকে এনে ফেলে দেওয়া হতে পারে। তবে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

শনাক্তের পর এলাকাজুড়ে স্বস্তির পাশাপাশি নতুনভাবে রহস্যের জন্ম দিয়েছে মৃত্যুর সূত্রপাত। পরিবার দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক