ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বোয়ালমারীর যুবক মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

#

তৈয়বুর রহমান কিশোর ‎বোয়ালমারী, ফরিদপুর

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  3:25 PM

news image

 উত্তর মেসিডোনিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজিব শিকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায়, নিহতের পরিবার সরকারের হস্তক্ষেপ কামনা করে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন।

রাজিব শিকদার জীবিকার সন্ধানে প্রায় তিন মাস আগে উত্তর মেসিডোনিয়ায় পাড়ি জমান। কিন্তু গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্মস্থলে যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় ।

সংবাদ সম্মেলনে নিহতের দরিদ্র বাবা মো. আতিয়ার শিকদার এবং মাতা মমতাজ বেগম  জানান, টাকা খরচ করে লাশ দেশে আনার মতো সামর্থ্য তাদের নেই। তারা শেষবারের মতো আদরের সন্তানের মুখ দেখতে চান এবং এলাকায় লাশ দাফন করতে চান। লাশ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক