ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বোয়ালমারীতে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের ব্যাপক লিফলেট বিতরণ

#

আব্দুল মতিন মুন্সি

২১ ডিসেম্বর, ২০২৫,  10:29 AM

news image

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা সদরের রেল স্টেশন এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি মো. রাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়াসহ কয়েকশ’ নেতাকর্মী।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক