ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে ফরিদপুর–১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর কঠোর হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:44 PM

news image

ইমরান খান :   ফরিদপুর–১ আসনের সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করে মাদকের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থানের ঘোষণা দেন ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা। এক জনসভায় দেওয়া বক্তব্যে বক্তা বলেন, সারা দেশের মতো ফরিদপুর অঞ্চলেও পরিকল্পিতভাবে তরুণ প্রজন্মকে ধ্বংস করার উদ্দেশ্যে মাদকের ব্যাপক বিস্তার ঘটানো হচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

বক্তব্যে তিনি বলেন, একটি অসাধু ও লোভী ব্যবসায়ীচক্র অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণ প্রজন্ম, ধ্বংসের মুখে পড়ছে পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ। এই ভয়াবহ পরিস্থিতি থেকে যুব সমাজকে রক্ষা করতেই ফরিদপুর–১ এলাকায় মাদকের আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যেন মাদকদ্রব্য সাধারণ মানুষের হাতে পৌঁছাতে না পারে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। মাদক কারবারি, সরবরাহকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সচেতন ভূমিকা রাখতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের জীবন ও ভবিষ্যৎ রক্ষায় মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। একটি সুস্থ, শিক্ষিত ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক