ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

#

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ, ২০২৬,  1:25 PM

news image

সালথা সংবাদদাতা : সালথা উপজেলায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দ্রুত বিচার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৭ মার্চ উপজেলার সালথা সদর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তিনি উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, “রাকিবুল হাসান জুয়েল দীর্ঘদিন ধরে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক