ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৭ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

#

তৈয়বুর রহমান কিশোর ‎বোয়ালমারী, ফরিদপুর

২২ ডিসেম্বর, ২০২৫,  3:50 PM

news image

মধুখালী ও বোয়ালমারী উপজেলায় বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দিনগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিএনপির ওই সাত নেতা হলেন, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলা বিএনপির সদস্য মো. আরিফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু জাফর সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী সিরাজুল ইসলাম ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক।বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ফরিদপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সুপারিশে সাত বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক