ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

মোঃ ফেরদৌস খান

১৬ এপ্রিল, ২০২৬,  8:35 PM

news image

 ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ই এপ্রিল-২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ আয়োজনের শুভ সূচনা করা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। 


উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সিদ্দিকুজ্জামান বাহার-এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক তৈয়াবুর রহমান ও রাফসান আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সামাদ শেখ, গোপালপুর নুরানি মাদ্রাসার মুহতামিম মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, কামারগ্রাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতী আশিকুর রহমান আশিক, গোপালপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খান নজরুল ইসলাম, বিডিআর অবসর বিশিষ্ট সমাজসেবক কাজী সোহেল রানা প্রমূখ।


সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়,

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এম,এ মুসা খান ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের 

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে সুখি-সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। 

বক্তাগণ আরও বলেন, গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। দিন দিন মাদ্রাসার শিক্ষার অগ্রগতি অসামান্য সাফল্যের দিকে এগিয়ে চলছে। তোমরা আমাদের প্রতিষ্ঠানের এই সাফল্যের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত, তোমাদের জন্যই আমাদের প্রতিষ্ঠান তার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে তোমরা অনেক বড় হবে, সৎ ও ন্যায়বান হয়ে রাষ্ট্রের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করবে।


বর্ণাঢ্য এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই আনন্দিত ও অভিভূত। 

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফলের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক