আল-হেলাল রিপোর্ট;
২২ এপ্রিল, ২০২৬, 12:49 AM
বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গত ১৭ এপ্রিল বারাশিয়া যুব সংঘ পূর্ব বয়ালনারী কর্তৃক আয়েজিত কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহিরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পূর্ব বোয়ালমারীর ৮ টি প্রাথমিক বিদ্যালয়,হাসামদিয়া,বেনীরাজাপুর,রাজাপুর,বাহিরভাগ, রামনগর, লক্ষিপুর,সোতাশি এবং ত্রীপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন মেধাবি শিক্ষার্থিদের মাঝে এই পুরুষ্কার প্রদান করা হয় । বারাশিয়া যুব সংঘের সভাপতি মোঃমফিজুর রহমানের সভাপতিত্বে চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান ও বাহিরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম রকিবুল হাসান। বারাশিয়া যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ আনিস মোল্যা তার বক্তব্যে অনুষ্ঠানে আর্থিক ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান।