ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রামবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত দুই শতাধিক

#

নিমাত উল্লাহ

০৪ এপ্রিল, ২০২৬,  11:04 PM

news image

নিমাত উল্লাহ:

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফরিদপুরের অন্তত আটটি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়াসহ আশপাশের গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। চার গ্রামের অংশগ্রহণে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এর জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের একদল যুবক। এই ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার সকালে উভয়পক্ষের গ্রামবাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক