ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের ওপর কৃষক লীগ নেতার হামলা

#

ডেস্ক রিপোর্ট

১৮ ডিসেম্বর, ২০২৫,  1:03 PM

news image

ফরিদপুরে পুলিশের ওপর কৃষক লীগ নেতার হামলা
ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষক লীগের সহসভাপতি এবং ওই গ্রামের উসমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে যায় একদল পুলিশ। এসময় ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালান। এতে থানার এএসআই মুকুল আহত হন।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে এক এএসআই আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক