ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি

#

নিমাত উল্লাহ

১৪ মে, ২০২৬,  11:01 PM

news image

ফরিদপুরের  চরভদ্রাসন উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত ১৩টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কলাবাগান, ভুট্টাক্ষেতসহ বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ ১ কোটি ২৩ লাখ টাকার বেশি হতে পারে।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আকস্মিক এই ঝড়ে উপজেলার সদর ইউনিয়নের ১১টি এবং গাজীরটেক ইউনিয়নের দুটি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহিন জানান, ঝড়ে তাদের নির্মাণাধীন বেসরকারি মাদ্রাসা ‘আল-জামিয়াতুস্ সালাফিয়‍্যাহ্’ সম্পূর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসকে জানানো হলেও শুরুতে কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

চরভদ্রাসন সাব-জোনাল বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. এনায়েত হোসেন বলেন, ঝড়ে অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এছাড়া ১১২টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং ৯৫টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কর্মীরা দিনরাত কাজ করছেন।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে কয়েকটিকে ইতোমধ্যে ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে কলাবাগান ও ভুট্টাক্ষেত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, তাদের ইউনিয়নের দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম জানান, ঝড়ে প্রায় ৩০ হেক্টর কলাবাগান এবং ৪০ হেক্টর ভুট্টাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু জমি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও মোট ক্ষতির পরিমাণ ১ কোটি ২৩ লাখ টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কয়েকটি পরিবারকে ঢেউটিন ও শুকনা খাবার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের চেকের মাধ্যমে অর্থ সহায়তা, ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

ইতোমধ্যে এইচ এম জাহাঙ্গীর আলম, জোসনা মৃধা ও কামাল খান সরকারি সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে কামাল খান দুই বান্ডেল ঢেউটিন ও শুকনা খাবার পেয়েছেন।

সহায়তা পেয়ে কামাল খান বলেন, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাড়িতে এসে নিজ হাতে টিন তুলে দিয়েছেন। এতে ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা স্বস্তি পেয়েছি।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক