ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৫২ কারাবন্দি

#

ডেস্ক রিপোর্ট

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  5:27 PM

news image

ফরিদপুর জেলা কারাগারের ৫২ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে পোস্টাল ভোট প্রদানের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ফরিদপুর কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্র জানায়, ফরিদপুর জেলা কারাগারে এক হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ১৯৩ নারী ৫১ জন। নির্বাচন কমিশনের ঘোষণার পরপর হাজতি কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিরা আবেদন করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিষয়ে ফরিদপুর কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দিদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ করা হয়েছে। এছাড়াও বন্দিদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুনের বিষয়ে তাদের অবগত করা হয়েছে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা বলেন, ফরিদপুরে ১৭ হাজার ৯৮৮টি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যাবে। এরমধ্যে ৫২ জন বন্দিও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক