ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

#

আল-হেলাল রিপোর্ট;

১১ এপ্রিল, ২০২৬,  7:19 PM

news image

ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শুক্রবার সকালে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নেয়। সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ওই নারীকে প্রথমে মারধর করা হয় এবং পরে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য র‌্যাব-১০-এর কাছে আবেদন করলে এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক