ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৬,  4:38 PM

news image

আল-হেলাল রিপোর্ট:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গরিব এবং অসহায়দের মাঝে ত্রাণ এবং কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ এম্বাসীর ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি। ১৬ জানুয়ারী উপজেলার চর ধোপাপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে দুই শতাধিক গরিব পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। 

কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি মাদ্রাসা চত্বর এবং ক্লাস রুমের পরিবেশ ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

 এ সময় উপস্থিত ছিলেন, এনজিও ব্যুরোর মহাপরিচালক মোঃ দাউদ মিয়া , বিশিষ্ট সমাজ সেবক খন্দকার এনামুল হক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। 

কম্বল এবং ত্রাণ সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনাইটেড আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক