ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের

বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা

#

আব্দুল মতিন মুন্সি

০৯ মে, ২০২৬,  8:57 PM

news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামের কালিয়ন্ড মৌজার কাইন্দোরের মাঠে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

      এ ঘটনায় মোঃ শাহাদাৎ মোল্লা অভিযোগ করেছেন, তার ভাতিজা মোঃ সবুর মোল্লা জোরপূর্বক জমি, পুকুর ও গাছপালা দখল করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।

      অভিযোগ সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা মোঃ শাহাদাৎ মোল্লা (পিতা: মোঃ সহিদ মোল্লা) দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এক একর সাড়ে বত্রিশ শতাংশ জমি ও পুকুর ভোগদখল করে আসছেন। তার দাবি, তার বাবা জীবিত অবস্থায় জমিটি তার নামে লিখে দেন এবং জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালতে গড়ায় এবং আদালতের মামলায় তিনি রায় পান।

      শাহাদাৎ মোল্লার অভিযোগ, তার সৎ ভাই ইদ্রিস মোল্লার ছেলে মোঃ সবুর মোল্লা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন, বর্তমানে মামলার শুনানি চলমান থাকলেও সেই সুযোগে আওয়ামী লীগের কিছু লোকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক জমি ও পুকুর দখল করা হয়েছে।

     তিনি আরও অভিযোগ করেন, জমিতে থাকা ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে, পুকুরের মাছ লুট করা হয়েছে এবং বিভিন্ন গাছ কেটে নেওয়া হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া দখল নিশ্চিত করতে জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

      এ বিষয়ে মোঃ শাহাদাৎ মোল্লা বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে জমি ভোগদখল করে আসছি। আমার বাবা জমি আমার নামে লিখে দিয়েছেন। আদালতের রায়েও আমি জমি পেয়েছি। এখন মামলার আপিল চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জমি ও পুকুর দখল করা হয়েছে। 

       তিনি আরও বলেন আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। 

       জমির দলিল দেখে যদি আমি মালিক হই তাহলে আমাকে বুঝিয়ে দেওয়া হোক, আর যদি মোঃ সবুর মোল্লা মালিক হন তাহলে আমি জমি ছেড়ে দেব।

     এই বিষয়ে মোঃ সবুর মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

      ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক