ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এলাকায় উত্তেজনা

#

ডেস্ক রিপোর্ট

০৫ ডিসেম্বর, ২০২৫,  5:58 PM

news image

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের গৌড়দিয়া কালীতলা মন্দির সংলগ্ন কালিতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।উৎপল সরকার কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উৎপল সরকার নিজ বাড়ি থেকে অটোভ্যানে করে রাত ৪টার দিকে গোপালগঞ্জের পুরাতন মোকসেদপুর মাছের আড়তে মাছ কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথে সালথার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের গৌড়দিয়া কালীতলা মন্দির সংলগ্ন কালিতলা ব্রিজে পৌঁছালে অজ্ঞাত ৩-৪ জন লোক অটোভ্যানচালক ফিরোজকে ও মাছ ব্যবসায়ী উৎপলকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা ছিনতাইয়ের ঘটনা। ভ্যানচালক ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত
logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক