ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী জব্দ, জরিমানা

#

ডেস্ক রিপোর্ট

০৯ ডিসেম্বর, ২০২৫,  2:56 PM

news image

আল-হেলাল রিপোর্ট :   সদরপুরে অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য, বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় এসব অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য, বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসময় দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক