ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার

#

ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি, ২০২৬,  11:06 AM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা গলাকাটা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক