ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

সমৃদ্ধ ফরিদপুর-১ গড়ার অঙ্গীকার: উন্নয়ন, সুশাসন ও মানবিক রাজনীতির রূপরেখা দিলেন ডা. মো. ইলিয়াস মোল্লা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  3:09 PM

news image

ইমরান খান:- ফরিদপুর জেলা প্রতিনিধি 


ফরিদপুর-১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের লক্ষ্য নিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেছেন ডা. মো. ইলিয়াস মোল্লা। কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সুশাসন—সব খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনাগুলো প্রণয়ন করা হয়েছে।


পরিকল্পনার শুরুতেই গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে। কৃষকদের অধিকার সংরক্ষণ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে একটি স্বচ্ছ ও নিয়ন্ত্রিত বাজারব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।


শান্তি, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে ডা. ইলিয়াস মোল্লা প্রতিহিংসা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, যুবসমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর রাজনীতির মূল ভিত্তি।


অবকাঠামো ও জীবনযাত্রার মান উন্নয়নে এলাকার রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করে মৌলিক মানবাধিকার বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।


এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও যুগোপযোগী শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক উন্নয়নের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী শিক্ষা, উদ্যোক্তা সহায়তা ও সমান মর্যাদা প্রতিষ্ঠার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।ম


ডা. মো. ইলিয়াস মোল্লার এই পরিকল্পনাকে ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়নের একটি সমন্বিত রূপরেখা হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, এসব অঙ্গীকার বাস্তবায়িত হলে ফরিদপুর-১ আসন একটি আদর্শ ও বাসযোগ্য জনপদে পরিণত হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক