ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণার দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

#

ডেস্ক রিপোর্ট

১৮ জানুয়ারি, ২০২৬,  10:57 AM

news image

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে অব্যাহতি দিয়ে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজের সাধারণ শিক্ষার্থীরা শহরের বায়তুল আমান এলাকায় রেলপথ ব্লকেডের উদ্দেশ্যে ক্যাম্পাসে একত্রিত হন। পরে প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত রেখে কলেজ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে কলেজটিকে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণার দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কর্মসূচির সময় জনদুর্ভোগ এড়াতে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি স্থগিত করেন। এরপর কলেজ গেটের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক