ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে ফরিদপুরের বোয়ালমারীতে যুবক খুন, বস্তাবন্দী লাশ নিয়ে পালানোর সময় খাদে গাড়ি, আটক ২ ঈদে দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ, কফিনবন্দি হয়ে ফিরছেন শাওন বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের শিক্ষার্থীদের টিফিনে কাঁচা কলা, সহকারী শিক্ষক বরখাস্ত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ ছিল অভিযুক্ত আকাশের ২১ দিনে মা, গণপিটুনিতে মরল বাবা; ২ বছরের মুসলিমার ভবিষ্যৎ অনিশ্চিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে একই পরিবারের ৩ জন

#

ডেস্ক রিপোর্ট

০৬ ডিসেম্বর, ২০২৫,  6:03 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের চাপায় একই পরিবারের তিনজনসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা সদর থেকে টেকেরহাটগামী একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পূর্ব কৌডুবী-সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস সরাসরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যাননিহতদের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের পরিবারের তিনজন রয়েছেন।

নিহতরা হলেন একই পরিবারের নুরনাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২২) ও নাতনি রায়ান (৩)। তারা ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা একই পরিবারের। অপর ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক