ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

#

ডেস্ক রিপোর্ট

১১ ডিসেম্বর, ২০২৫,  10:50 AM

news image

আল-হেলাল রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার অভিযোগে চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, কাজ শুরুর মাত্র চার দিনের মাথায় আয়েশার বিরুদ্ধে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার অভিযোগ ওঠে। আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, তাকে চুরির অপবাদ দেওয়া হয়। এই অভিযোগের পর রাগ ও ক্ষোভের বশে তিনি হত্যাকাণ্ডটি ঘটান। ঘটনার পর পালানোর উদ্দেশ্যে তিনি নাফিসার স্কুল ড্রেস পরে মোহাম্মদপুর থেকে ঝালকাঠিতে চলে যান।

এর আগে, ঢাকার সাভার থেকে আয়েশার স্বামী রাব্বীকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। তবে তিনি একাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কি না, কিংবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সব দিক পর্যালোচনা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, “হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছিল। গত দুদিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া স্বামীর দেওয়া তথ্যেই মূল আসামি আয়েশাকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে।”

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বাসায় গৃহবধূ লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে নিহত লায়লার স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, ওই রাতেই গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য, ব্যবহৃত উপকরণ এবং ঘটনার পূর্ণ বিবরণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক