ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

সংবাদ প্রকাশের পর অসহায় পঙ্গু দুই ভাইয়ের পাশে দানবীর মো. আশরাফুজ্জাম মিলন

#

আব্দুল মতিন মুন্সি

১৭ জানুয়ারি, ২০২৬,  1:20 PM

news image

আব্দুল মতিন মুন্সী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা দুই সহোদরের মানবিক দুর্দশার চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশের পর সমাজের দানবীর ও মানবিক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।
প্রকাশিত সংবাদটি নজরে আসার পর সমাজসেবক ও দানবীর মো. আশরাফুজ্জাম মিলন দুর্ঘটনায় পঙ্গু দুই ভাইয়ের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা মো. জাকির বিশ্বাস (৪০) ও মো. হাসান বিশ্বাস (৩০)-এর খোঁজখবর নেন এবং তাদের নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাদের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
এ বিষয়ে মো. আশরাফুজ্জাম মিলন বলেন,
“সাংবাদিক আব্দুল মতিন মুন্সীর লেখা সংবাদটি পড়ে মো. জাকির বিশ্বাস ও মো. হাসান বিশ্বাসের করুণ জীবনসংগ্রামের কথা জানতে পারি। তাদের দুর্দশার বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
খবরটি পেয়ে পঙ্গু দুই ভাই ও তাদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা দানবীর মো. আশরাফুজ্জাম মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সহায়তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, এই সহায়তার প্রতিশ্রুতি দুর্ঘটনায় পঙ্গু দুই সহোদরের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা দুই ভাইয়ের অসহায় জীবনযাপনের করুণ বাস্তবতা তুলে ধরা হয়, যা ইতোমধ্যে প্রশাসনসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক