ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের চরভদ্রাসনে কালবৈশাখীর তাণ্ডব: ১৩ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি কোটি টাকার বেশি কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে বোয়ালমারীতে ভাতিজার বিরুদ্ধে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

সাহস্রাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

#

তারেখ আব্দুল্লাহ

২৭ জানুয়ারি, ২০২৬,  2:57 PM

news image

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ : ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সহস্রাইল বাজার সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে এমডি বিল্লাল নামে ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী  একটি লোকাল বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান ও সাইকেল চাপা দিয়ে খাদে পড়ে যায়।

     এতে প্রায় ১০  যাত্রী আহত হয়েছে।গুরুতর আহত হয়েছেন  গঙ্গানন্দপুর নিবাসী মো.খোকা মোল্যা( ৫৫) ও বাসের যাত্রী মো.সলেমান (৫০) ।

আহত যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা  মো.কহিনুর বলেন, বাস দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বোয়ালমারী থানা সহকারী পরিদর্শক রাজিব বলেন , প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লোকাল যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক